Showing posts with label বিভাগীয় সংবাদ. Show all posts
Showing posts with label বিভাগীয় সংবাদ. Show all posts

10 November 2019

রাজশাহীতে আ’লীগ কার্যালয়ে নিয়মিত জুয়ার আসর, গ্রেফতার ৭

রাজশাহীতে আ’লীগ কার্যালয়ে নিয়মিত জুয়ার আসর, গ্রেফতার ৭



স্টাফ রিপোর্টার।।আওয়ামী লীগ কার্যালয়ে নিয়ম করেই জুয়ার আসর বসছিল কিছুদিন ধরে। এলাকার মানুষ পুলিশকেও জানিয়েছিল কয়েকবার। কিন্তু পুলিশ তাতে গা করেনি। শেষ পর্যন্ত এলাকাবাসী ফোনে জানান রাজশাহী মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের।

কর্মকর্তাদের নির্দেশ পেয়ে আরএমপির কাশিয়াডাঙ্গা থানার ওসি মনসুর আলী হড়গ্রাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে অভিযান চালান শনিবার রাতে। জুয়া খেলার উপকরণসহ সাত জুয়ারিকে আটক করেন।

গ্রেফতারকৃতরা হলেন- মতিউর রহমান (৫৩), হারান চন্দ্র দাস (৪২), হাসান আলী (৩৫), জামাল উদ্দিন (৪৮), ইউসুফ আলী (৫০), আমজাদ হোসেন (৪০) ও রাজু হোসেন (৩৪)। অভিযানের সময় পালিয়ে যায় আরও তিনজন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলীর নেতৃত্বে আওয়ামী লীগের কার্যালয়ে ক্যসিনো জুয়া খেলা চলছিল।

এর আগে এ নিয়ে এলাকাবাসীর মাঝে মাঝে ক্ষোভ থাকলেও বন্ধ হয়নি জুয়া। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে পুলিশ অভিযান চালায় জুয়ার আসরে।

জুয়া খেলার সামগ্রীসহ সাত জনকে গ্রেফতার করা হয়। তবে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শাজাহান আলী পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছেন কাশিয়াডাঙ্গা থানার এসআই মোকবুল হোসেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে রাতে মোট আটজনের নামে মামলা করেছেন।

31 October 2019

সিলেটে তরুণীকে ১০ দিন আটকে রেখে ধর্ষণ

সিলেটে তরুণীকে ১০ দিন আটকে রেখে ধর্ষণ

প্রতিকি ছবি

সিলেট প্রতিনিধি।।
  
বিয়ের প্রলোভন দেখিয়ে ১০ দিন আটকে রেখে বিশ্বনাথের এক তরুণীকে ধর্ষণ করেছে বিত্তবান পরিবারের যুবক হাবিব আলী মিঠু (২৪)। সে উপজেলার লামাকাজী ইউনিয়নের কোনাউড়া নোয়াগাঁও গ্রামের মনোহর আলীর পুত্র। এ ঘটনায় নওধার বৈরাগীগাঁও গ্রামের দিনমজুর তরুণীর পিতা বাদী হয়ে অভিযুক্ত হাবিব আলী মিঠুকে প্রধান আসামি করে ৪ জনের নাম উল্লেখ করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। এরআগে গত ২০শে অক্টোবর আসামি মিঠুসহ ধর্ষিতাকে থানায় হাজির করা হলেও রহস্যজনকভাবে ছেড়ে দেয় পুলিশ। কিন্তু ছেড়ে দেওয়ার ৯দিন অতিবাহিত হওয়ার পর নিজেদের গা বাঁচাতে পুলিশ মামলা নিতে বাধ্য হয়। 

বিভিন্ন সূত্রে জানা যায়, গত ১১ই অক্টোবর দুপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে বাড়ি থেকে নিয়ে যায় হাবিবুর রহমান মিটু। এরপর দীর্ঘ ১০ দিন তার বাড়িতে একটি নির্জন ঘরে রেখে ওই তরুণীকে ধর্ষণ করে। পরিবারের লোকজন মেয়েকে না পেয়ে ৭ দিন পর ১৮ই অক্টোবর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা।

22 September 2019

নিজ বিভাগের মুসলিম কর্মচারীকে হত্যার হুমকি উগ্র হিন্দুত্ববাদি রাবি শিক্ষিকার

নিজ বিভাগের মুসলিম কর্মচারীকে হত্যার হুমকি উগ্র হিন্দুত্ববাদি রাবি শিক্ষিকার

অধ্যাপিকা ড. বিথীকা বণিক
আন্তর্জাতিক ডেস্ক।। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সংস্কৃত বিভাগের উগ্র হিন্দুত্ববাদি অধ্যাপক ড. বিথীকা বণিকের বিরুদ্ধে নিজ বিভাগের উচ্চমান সহকারী জেবুন নেসাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। বুধবার এ ঘটনা ঘটে। পরে ওই কর্মচারী নিজের নিরাপত্তা চেয়ে নগরীর মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এদিকে অভিযুক্ত ওই শিক্ষিকার বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এনে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছে বিভাগীয় সভাপতি ড. বিপুল কুমার বিশ্বাস।

ভুক্তভোগী জেবুন নেসা বলেন, বুধবার দুপুরে সংস্কৃত বিভাগের সভাপতি ড. বিপুল কুমার বিশ্বাসের সঙ্গে অধ্যাপক ড. বিথীকা বণিক অসদাচরণ ও অশালীন ভাষায় কথাবার্তা বলতে থাকে। আমি তখন লাঞ্চ করছিলাম। এ সময় সে আমাকে তুই ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, তুই এখন চেয়্যারমানের চামচা হয়েছিসইত্যাদি বলে গালিগালাজ করতে থাকে। অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সামনে আমাকে নানা ধরনের হুমকি দিয়ে এক পর্যায়ে বলে তুই নিচে নাম, তোকে জবাই করে ফেলব। এরপর থেকে আমি, তিন ছেলে মেয়ে এবং পরিবারের অন্যান্য সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

ভুক্তভোগী শিক্ষক ও সংস্কৃত বিভাগের সভাপতি ড. বিপুল কুমার বিশ্বাস বলে, অফিস কক্ষে লাঞ্চের প্রস্তুতি নিচ্ছিলাম। সে সময়ে ড. বিথীকা বণিক আমার কক্ষে ঢুকে আপত্তিকর কথা বলতে বলতে টেবিলের ওপর থাকা এসি রিমোর্ট আমাকে লক্ষ্য করে ছুড়ে মারে এবং টেবিলের উপর থাকা অন্যান্য জিনিসপত্রও ছুড়তে থাকে।

ইতোপূর্বেও ড. বিথীকা বণিক বিভাগের একাডেমিক মিটিংয়ে অন্য শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার এবং মিটিং ভণ্ডুলের চেষ্টা করেছে বলে অভিযোগ করে সে

এ বিষয়ে ড. বিথীকা বণিকের কাছে জানতে চাইলে সে বলে, আমি সিনিয়র হওয়ার পরও ড. বিপুল বিশ্বাস ন্যূনতম সম্মান দেয় না। বিভাগ ও শিক্ষার্থীদের স্বার্থে রাগের কারণে রিমোর্ট ছুঁড়েছি।

কর্মচারীকে হত্যার হুমকির বিষয়ে সে বলে, আমি গালিগালাজ করেছি। সম্ভবত আমার সঙ্গে থাকা শিক্ষার্থীরা তাকে হত্যার হুমকি দিয়েছে।

এ বিষয়ে জানতে রাবি ভিসি অধ্যাপক ড. এম আব্দুস সোবহানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে প্রো-ভিসি প্রফেসর ড. আনন্দ কুমার সাহার সঙ্গে যোগাযোগ করা হলে সে বলে, সংস্কৃত বিভাগের অধ্যাপক ড. বিথীকা বণিকের বিরুদ্ধে সভাপতি ড. বিপুল কুমার বিশ্বাস একটি লিখিত অভিযোগ দিয়েছে। এ বিষয়ে উপাচার্যের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, এর আগে ২০১৪ ড. বিথীকা বণিক ভাষা বিভাগের সভাপতি থাকাকালীন ৩১ জন শিক্ষকের অনাস্থার প্রেক্ষিতে মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেয়া হয়। এছাড়া মুন্নুজান হলের আবাসিক শিক্ষক থাকাকালেও তার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় সেই দায়িত্ব থেকেও তাকে অব্যাহতি দেয়া হয়েছিল।

30 August 2019

কাউন্সিলকে সামনে রেখে সিলেটের রাজপথে ছাত্রদলের বিরাট শোডাউন

কাউন্সিলকে সামনে রেখে সিলেটের রাজপথে ছাত্রদলের বিরাট শোডাউন

মিছিল চলাকালীন ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি স্বদেশ বার্তা
মাসুম আহমেদ।।  বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর দায়েরকৃত সকল মিথ্যা মামলাপ্রত্যাহারের দাবিতে এবং জাতীয়তাবাদী ছাত্রদলের আসন্ন ৬ষ্ঠ কাউন্সিলকে স্বাগত জানিয়েছে নগরীতে বিশাল মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।

বুধবার বিকেলে মিছিলটি নগরীর মাছুদিঘীরপাড় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর সিলেটের রাজপথে ছাত্রদলের এমন শোডাউন প্রত্যক্ষ করা গেছে।

মিছিল পরবর্তী সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমনের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিমের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমদ, জেলার সহ-সভাপতি এনামুল হক, মহানগরের সহ-সভাপতি আব্দুল করিম জোনাক, আব্দুল হাসিব, জেলার সহ-সভাপতি জুবের আহমদ জুবের, আবুল কালাম, শিহাব খাঁন, মহানগরের সহ-সভাপতি তানভীর আহমেদ চৌধুরী, জেলার সহ-সভাপতি এনামুল কবির চৌধুরী সোহেল, জহিরুল ইসলাম রাসেল, মহানগরের সহ-সভাপতি কবির আহমেদ চৌধুরী উজ্জ্বল, জেলার সহ-সভাপতি মিনার হোসেন লিটন, মহানগরের সহ-সভাপতি সোহেল রানা, আরও অনেকে।
চট্টগ্রাম মহানগর জামায়াতের আমিরসহ ১২ জন আটক

চট্টগ্রাম মহানগর জামায়াতের আমিরসহ ১২ জন আটক

মুহম্মদ শাহজাহান। ছবি: সংগৃহীত
স্টাফ রিপোর্টার।। চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহম্মদ শাহজাহানকে আটক করেছে পুলিশ। গতকাল রাত সাড়ে ৯টায় নগরীর গোলপাহাড় এলাকার সুবর্ণা আবাসিক এলাকার একটি বাসা থেকে শাহজাহানসহ জামায়াতের ১২ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ।

পুলিশের অভিযোগ, ঐ বাসায় বসে তারা নাশকতার পরিকল্পনার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

শাহজাহানের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় অর্ধশতাধিক মামলা রয়েছে। এর আগে গত বছরের আগস্ট মাসে এবং এ বছর মে মাসে দুই দফা তাকে গ্রেফতার করা হয়েছিল।

21 July 2019

হেফাজতের এলাকার মসজিদ এবং শ্রী শ্রী মন্দির শুধুমাত্র দেয়ালই ফারাক!

হেফাজতের এলাকার মসজিদ এবং শ্রী শ্রী মন্দির শুধুমাত্র দেয়ালই ফারাক!


স্বদেশবার্তা ডেস্কঃ চট্টগ্রামে উপশহর নামে খ্যাত হাটহাজারী। মুসলিম অধ্যুষিত এ অঞ্চলে হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি বৌদ্ধ, খ্রিস্টান জনগোষ্ঠীও বসবাস করেন।

বছরের পর বছর ধরে এ অঞ্চলে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের পরিচায়ক হয়ে পাশাপাশি অবস্থান করছে দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার বাইতুল করিম নামে প্রধান জামে মসজিদ প্রকাশ ‘বড় মসজিদ’ এবং ‘শ্রী শ্রী সীতাকালী কেন্দ্রীয় মন্দির’।

মসজিদ ও মন্দিরে শুধু এক দেয়ালের ফারাক। যা শুধু এ দেশে নয়, বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির।

শনিবার হাটহাজারী বাজারস্থ সীতাকালী মন্দিরে প্রবেশ করলে দেখা মিলল মন্দিরের পুরোহিত ষাটোর্ধ্ব ভানু ভট্টাচার্যের। তখন বেলা ১২টা বেজে ২৫ মিনিট। ব্যস্ত কিনা জানতে চাইলে পুরোহিত জানালেন, মন্দিরে পূজা দিতে হবে। প্রস্তুতিতে ব্যস্ত।

এর মধ্যে মিনিট পাঁচেক পরে পুরোহিত পূজা দিতে শুরু করলেন। ঠিক একই সময়ে ওই মন্দিরের সঙ্গে লাগোয়া বড় মসজিদের মুয়াজ্জিন মাওলানা ক্বারী বরিউল যোহরের আজানের প্রস্তুতি নিচ্ছিলেন।

দেয়ালের একদিকে পুরোহিত, আর অন্যদিকে মুয়াজ্জিন একই সময় ভিন্ন ভিন্ন ধর্মের আরাধনার কাজ সম্পন্ন করলেও কেউ কারও কর্মের অন্তরায় হননি।

কথিত আছে, প্রায় শত বছরের পুরানো এ মন্দিরে হিন্দু সম্প্রদায়ের লোকজন দীর্ঘ সময় ধরে পূজা-অর্চনা করে আসলেও এ নিয়ে কারও মধ্যে কোনো বৈরি অবস্থা তৈরি হয়নি।

সীতাকালী মন্দির পরিচালনা কমিটি ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি উদয় সেন বলেন, বহির্বিশ্বে এবং দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটলেও এ উপজেলার চিত্র ছিল ব্যতিক্রম। শুনেছি, হিন্দু-মুসলিম দাঙ্গার সময়ও এখানে একে-অপরের ওপর হামলা তো দূরে থাক, উল্টো মাদ্রাসার ছাত্ররাই পাহারা দিয়ে মন্দিরকে রক্ষা করেছেন। শত বছর ধরে হিন্দু-মুসলিম যার যার অবস্থানে থেকে শান্তিপূর্ণভাবে ধর্মীয় কর্মকাণ্ড চালিয়ে আসছেন।

১৯০১ সালে প্রতিষ্ঠিত হাটহাজারী মাদ্রাসা। ১১৯ বছরের ইতিহাসে হিন্দু সম্প্রদায় ও মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনার ইতিহাস নেই।

এমনটা দাবি করে হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি জসিম উদ্দিন জানান, শত বছর আগে প্রতিষ্ঠিত এ মাদ্রাসার সীমানা দেয়ালের সঙ্গে গড়ে উঠেছে কালী মন্দির। মন্দিরটি প্রতিষ্ঠার পর থেকেই দুই ধর্মের অনুসারীরা সহাবস্থানে থেকে যার যার মতো করে ধর্মীর আচার-অনুষ্ঠান পালন করছেন। ভিন্ন ধর্মের দুটি প্রতিষ্ঠান পাশাপাশি থেকে যার যার মতো করে ধর্মীয় রীতি পালন করছেন তারা। এটি সাম্প্রদায়িক সম্প্রীতির অসাধারণ একটি উদারহরণ।

দুপুর ২টায় পূজা শেষ করে সীতাকালী মন্দিরের পুরোহিত ভানু ভট্টাচার্য প্রতিবেশী অন্য ধর্মের অনুসারীদের প্রশংসায় পঞ্চমুখ।

তিনি বলেন, প্রায় একযুগ ধরে এ মন্দিরের সেবা করছি। কখনো মাদ্রাসার কেউ, কিংবা আশপাশের কোনো মুসলমান আমাদের জ্বালাতন করেননি। বরং তারা সবসময় আমাদের সঙ্গে ভ্রাতৃত্বসুলভ আচরণ করেছেন।

মাদ্রাসার প্রধান জামে মসজিদের মাত্র পাঁচ গজের মধ্যেই হিন্দু সম্প্রদায়ের সীতাকালী মায়ের মন্দির। মসজিদ ও মন্দিরের পাশাপাশি এই প্রতিচ্ছবিই বলে দেয় বাংলাদেশের মুসলমানরা কতটা সুন্দর সহনশীল জাতি এবং কত বেশি উদার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে চলেন।

16 July 2019

ব্যাংক কর্মকর্তাকে দলবদ্ধভাবে গণধর্ষণের পর বাবাসহ হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড

ব্যাংক কর্মকর্তাকে দলবদ্ধভাবে গণধর্ষণের পর বাবাসহ হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড


স্বদেশবার্তা ডেস্কঃ খুলনায় এক্সিম ব্যাংকের সাবেক কর্মকর্তা পারভীন সুলতানাকে গণধর্ষণের পর বাবা ইলিয়াস আলীসহ হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচ আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ৩নং ট্রাইব্যুনালের বিচারক মুহম্মদ মহিদুজ্জামান এ রায় ঘোষণা করেছেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করছেন স্পেশাল পিপি অ্যাডভোকেট ফরিদ আহমেদ।

এ ছাড়া রাষ্ট্রপক্ষকে সহায়তার জন্য ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার পক্ষে অ্যাডভোকেট কাজী সাব্বির আহমেদ, অ্যাডভোকেট মোমিনুল ইসলাম, অ্যাডভোকেট তসলিমা খাতুন, অ্যাডভোকেট কুদরত-ই-খুদা।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- খুলনা নগরীর লবণচরা থানাধীন বুড়ো মৌলভীর দরগা রোডের বাসিন্দা শেখ আবদুল জলিলের ছেলে সাইফুল ইসলাম পিটিল (৩০), তার ভাই মো. শরিফুল (২৭), মো. আবুল কালামের ছেলে মো. লিটন (২৮), অহিদুল ইসলামের ছেলে আবু সাঈদ (২৫) ও মৃত সেকেন্দারের ছেলে মো. আজিজুর রহমান পলাশ (২৬)। এদের মধ্যে আসামি শরিফুল পলাতক রয়েছেন।

আদালতসূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের মামলায় ২২ জন ও গণধর্ষণের মামলায় ২৮ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।

আসামিদের মধ্যে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দুজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে লোমহর্ষক এ হত্যাকাণ্ডের বর্ণনা রয়েছে।

এর আগে চলতি বছরের ২৪ এপ্রিল খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ৩নং ট্রাইব্যুনালে মামলাটির যুক্তিতর্ক শুরু হয়।

মামলার তদন্ত চলাকালে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পাঁচজনের মধ্যে চারজন গ্রেফতার হয়। এ ছাড়া গ্রেফতার করা হয় পিটিলের স্ত্রী আসমা খাতুন, নোয়াব আলী গাজী ও আসলাম মিস্ত্রি নামে একজন সন্দেহভাজনকে। তাদের মধ্যে লিটন ও সাঈদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে আসে লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা।

মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা গেছে, কর্মস্থলে যাওয়া-আসার পথে এক্সিম ব্যাংক কর্মকর্তা পারভীন সুলতানাকে উত্ত্যক্ত করত এলাকার কয়েকজন বখাটে সন্ত্রাসী। তাদের উত্ত্যক্তের প্রতিবাদের কারণে ব্যাংক কর্মকর্তা পারভীন সুলতানাকে গণধর্ষণ ও তার বাবা ইলিয়াস চৌধুরীকে হত্যা করা হয়।

নগরীর লবণচরা থানাধীন ব্যুরো মৌলভীর দরগা এলাকার ৩নং গলির ঢাকাইয়া হাউস এপি ভিলা নামের বাড়িতে ২০১৫ সালের ১৮ সেপ্টেম্বর নৃশংস এ খুনের ঘটনা ঘটে। বাবা ও মেয়েকে হত্যার পর বাড়ির ভেতরে সেপটিক ট্যাংকের মধ্যে মরদেজ ফেলে দেয় খুনিরা। পরে তারা ওই ঘরের টাকা-পয়সা ও স্বর্নালঙ্কার লুটে পালিয়ে যায়।

এ ঘটনায় লবণচরা থানায় পারভীন সুলতানার ভাই রেজাউল আলম চৌধুরী বিপ্লব বাদী হয়ে ১৯ সেপ্টেম্বর হত্যা মামলা করেন নং-০৩। পারভীন সুলতানাকে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে ২২ সেপ্টেম্বর আরও মামলা হয় নং-০৫।

২০১৬ সালের ৯ মে হত্যাকাণ্ডের ও একই বছরের ২৪ মার্চ গণধর্ষণের মামলায় তদন্ত কর্মকর্তা এসআই মো. কাজী বাবুল ওই পাঁচজনকে অভিযুক্ত করে খুলনার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে চার্জশিট দাখিল করেন।

15 July 2019

নারীকে হত্যা করে ছয় টুকরো

নারীকে হত্যা করে ছয় টুকরো


স্বদেশবার্তা ডেস্কঃ  সাভারের আমিনবাজার স্যানিটারি ল্যান্ডফিল এর ময়লার স্তূপ থেকে বস্তাবন্দি ছয় টুকরা অজ্ঞাত এক নারীর (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুলাই) দুপুরের সাভার মডেল থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লার ওই স্তূপে বস্তাবন্দি অজ্ঞাত ২৫ বছর বয়সী এক নারীর ছয় টুকরো মরদেহ দেখতে পায়। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় ওই এলাকার স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে সাভার মডেল থানার এসআই আবু সাঈদ পিয়াল বলেন, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে ও ওই নারীর পরিচয় জানার চেষ্টা চলছে।
হত্যা মামলায় বিচারকের সামনে আসামির ছুরিকাঘাতে অপর আসামি খুন

হত্যা মামলায় বিচারকের সামনে আসামির ছুরিকাঘাতে অপর আসামি খুন


স্বদেশবার্তা ডেস্কঃ কুমিল্লায় একটি হত্যা মামলার শুনানি চলাকালে বিচারকের সামনে আসামি মো. হাসানের ছুরিকাঘাতে অপর আসামি মো. ফারুক (২৮) নিহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক ফাতেমা ফেরদৌসের আদালতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘাতক হাসানকে আটক করে পুলিশ।

নিহত মুহম্মদ ফারুক কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার অহিদ উল্লাহর ছেলে এবং ঘাতক হাসান জেলার লাকসাম উপজেলার ভোজপুর গ্রামের শহীদুল্লাহর ছেলে। আইনজীবী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতে জেলার মনোহরগঞ্জ থানার ২০০৭ সালের একটি হত্যা মামলার বিচারিক কার্যক্রম চলছিল। এসময় ওই হত্যা মামলার আসামি হাসান হঠাৎ করে তার সহযোগী আসামি ফারুককে ছুরিকাঘাত করে। এতে ফারুক দৌঁড়ে বিচারকের খাস কামরায় গিয়ে আশ্রয় নেন। এসময় হাসান দৌঁড়ে ওই কামরায় গিয়ে ফারুককে আবারও উপর্যুপরি ছুরিকাঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় আদালতের পুলিশ, আইনজীবী ও বিচারপ্রার্থীরা হাসানকে ধরে ফেলে।

আদালতের পুলিশ পরিদর্শক সুব্রত ব্যানার্জি জানান, ঘাতক হাসানকে আটকসহ তার নিকট থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত ফারুককে প্রথমে কুমিল্লা সদর হাসপাতালে ও পরে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর বেলা সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। নিহত ওই ব্যক্তি ও ঘাতক উভয়ে হত্যা মামলার আসামি ছিল।

ঘটনার খবর পেয়ে আদালতে যান কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, এতো নিরাপত্তার মাঝেও আসামি ছুরি নিয়ে কিভাবে আদালতের ভেতরে প্রবেশ করলো তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে এবং দায়িত্বরত পুলিশের অবহেলা থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

14 July 2019

বরিশালে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার দায়ে দুইজনের যাবজ্জীবন

বরিশালে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার দায়ে দুইজনের যাবজ্জীবন


স্বদেশবার্তা ডেস্কঃ বরিশালে ষষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যার মামলায় দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ২ বছর করে কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রবিবার দুপুরে একজন আসামির উপস্থিতিতে ট্রাইব্যুনালের বিচারক মো. শামীম আজাদ এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. মনির খাঁ ও মো. রুবেল। এর মধ্যে রায় ঘোষণার সময় মনির ট্রাইব্যুনালে উপস্থিত থাকলেও রুবেল পলাতক ছিল। এরা নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের আরজি কালিকাপুর এলাকার বাসিন্দা।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ২৮ জুলাই রাতে ওই এলাকার বাসিন্দা ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রী প্রতিবেশী বান্ধবীর বাসায় টেলিভিশন দেখতে যায়। ওই রাতে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে ওই বান্ধবীর চাচাতো ভাই মনির ও তার বন্ধু রুবেল তাকে নির্জন জায়গায় নিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। পরে ঘটনা ফাঁস হওয়ার ভয়ে তারা ওই ছাত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে লাশ তার বান্ধবী সুমিদের রান্নাঘরে লাশ ঝুলিয়ে রাখে। পরদিন সকালে সুমিদের রান্না ঘরে ওই ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নগরীর বিমান বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে পুলিশ। লাশের ময়না তদন্তে ধর্ষণের পর হত্যার বিষয়টি প্রমাণিত হওয়ায় ২০১২ সালের ৬ নভেম্বর বিমানবন্দর থানার এসআই সিদ্দিকুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। বিমান বন্দর থানার দুই তদন্ত কর্মকর্তা পরপর দুই বার আদালতে এই মামলার চূড়ান্ত প্রতিবেদন দিলে বাদী নারাজী দেয়। এর প্রেক্ষিতে আদালত সিআইডিকে ওই মামলা তদন্তের নির্দেশ দেন।

মামলা তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয় সিআইডির পরিদর্শক আল-মামুন-উল ইসলামকে। তিনি দীর্ঘ তদন্ত শেষে ২০১৪ সালের ২৪ সেপ্টেম্বর মনির ও রুবেলকে অভিযুক্ত করে আদালতে এই মামলার অভিযোগপত্র দেন।

পরে ট্রাইব্যুনালে ২৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগ প্রমাণীত হওয়ায় ওই দণ্ডাদেশ দেন বিচারক।

বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি ফয়জুল হক ফয়েজ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

13 July 2019

গ্রেফতার এড়াতে দাঁড়ি কামিয়েও শেষ রক্ষা হলো না ঘাতকের

গ্রেফতার এড়াতে দাঁড়ি কামিয়েও শেষ রক্ষা হলো না ঘাতকের


স্বদেশবার্তা ডেস্কঃ রাজধানীর আজিমপুর কবরস্থান জামে মসজিদের মূল খাদেমের পদ হারান সাইফুল।এরপর নতুন খাদেম হিসেবে নিয়োগ দেয়া হয় হানিফ শেখকে। আর তা মেনে নিতে পারেননি সাবেক খাদেম। তাই হত্যার পরিকল্পনা করেন তিনি।

গত ২ জুলাই বিকালে সহকর্মী হানিফ যখন ঘুমাচ্ছিলেন তখন সাইফুল তাকে ছুরি দিয়ে আঘাত করে হানিফের মৃত্যু নিশ্চিত করেন।

এরপর তিনি হানিফের মরদেহটি বস্তায় ঢুকিয়ে রাখে। তার পরিকল্পনা ছিলো- রাতে সবাই যখন ঘুমিয়ে পড়বেন তখন তিনি কবরস্থানে একটি ভাঙ্গা কবরে হানিফকে মাটিচাপা দিবেন। কিন্তু, রাতে অন্যদের ঘুমাতে দেরি হচ্ছিলো দেখে তিনি তাদেরকে বলেন যে তার বাবা মারা গিয়েছেন তাই তিনি চলে যাচ্ছেন। অবশেষে চলে গেলেন।

এরপর, গ্রেফতার এড়াতে দাঁড়ি কামিয়ে সাধারণ মানুষের বেশ ধারণ করে খাদেম সাইফুল।

গতকাল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খাদেম হানিফ হত্যা মামলার প্রধান আসামি মো. সাইফুল ইসলামকে গ্রেফতার করে।

গত মঙ্গলবার (৯ জুলাই) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার পিবিআই সদরদপ্তরে সংবাদ সম্মেলনে এ কথা জানান।

তিনি বলেন, আজিমপুর কবরস্থান জামে মসজিদের খাদেম হানিফের মরদেহ পাওয়া যায় ৩ জুলাই। তিনি মসজিদের যে ফ্লোরে ঘুমাতেন সেই ফ্লোরের বারান্দায় রাখা ঝুড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সেখান থেকে দু’জন পুরনো খাদেম ও ঝাড়ুদারকে আটক করা হয়। তবে একজনকে পাওয়া যাচ্ছিলো না। স্বাভাবিকভাবে তাকে সন্দেহ করা হয়। তিনিই হলেন সাইফুল ইসলাম।

পিবিআই প্রধান আরো জানান, নিহত হানিফ শেখের বাড়ি টুঙ্গীপাড়া। নয় মাস আগে তিনি মসজিদের মূল খাদেম হিসেবে যোগদান করেন। তার পরিবারের সদস্যরা টুঙ্গীপাড়ায় থাকেন। হানিফ গত নয় মাসে অনেক জনপ্রিয় হয়ে উঠেছিলেন। সাইফুল আগে মূল খাদেম ছিলেন। তিনি কাজ ঠিকমতো করে না বলে হানিফকে নিয়োগ দেওয়া হয়েছিলো। সাইফুল তার পদ হারানোর কারণে অত্যন্ত বিরক্ত ছিলো।

সাইফুল তার পদ ফিরে পাওয়ার জন্যে হানিফকে হত্যা করার পরিকল্পনা করে বলেও উল্লেখ করেন বনজ কুমার মজুমদার।
সিলেটে পানিবন্দি ১০০ গ্রামের মানুষ, ৬০ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ, বেশিরভাগ নদ-নদীর পানি বিপদসীমার ওপর

সিলেটে পানিবন্দি ১০০ গ্রামের মানুষ, ৬০ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ, বেশিরভাগ নদ-নদীর পানি বিপদসীমার ওপর


সিলেট প্রতিনিধিঃ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও গত কয়েক দিনের টানা বর্ষণে সিলেটে বন্যার পানি বাড়ছেই। জেলার মধ্য দিয়ে প্রবাহিত বেশিরভাগ নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি না থামায় শুক্রবারও নতুন করে প্লাবিত হয়েছে বিভিন্ন উপজেলার নিচু এলাকাগুলো।

এতে পানিবন্দি হয়ে পড়েছেন অন্তত ১০০টির বেশি গ্রামের মানুষ। এছাড়া ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। উপজেলা সদরের সঙ্গে বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মানুষ।

এদিকে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ ও ধলাই এবং গোয়াইনঘাটের বিছনাকান্দি ও জাফলং পাথর কোয়ারির সকল প্রকার কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে এসব পাথর কোয়ারির সঙ্গে সংশ্লিষ্ট প্রায় দুই লক্ষাধিক শ্রমিক বেকার হয়ে পড়েছেন।

কোম্পানীগঞ্জের ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন জানান, টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কোম্পানীগঞ্জের ধলাই নদের পানি বাড়ছে। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। ঘরবাড়ি ও অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান ডুবে গেছে।

এদিকে টানা বর্ষণে সৃষ্ট বন্যায় উপজেলার অন্যতম পর্যটন স্পট সাদা পাথর পানিতে তলিয়ে যাওয়ায় ও প্রবল স্রোতের কারণে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ফলে গত বুধবার থেকে কয়েক হাজার পর্যটক ওই পর্যটন স্পট না দেখেই ফিরে যাচ্ছেন। এছাড়াও উপজেলায় সকল ধরনের পাথর ও বালু উত্তোলন বন্ধ রয়েছে। এতে লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের।

এছাড়া ধলাই, পিয়াইন ও জাহাজ খালি অববাহিকায় পানি বৃদ্ধির কারণে উপজেলার সবকটি হাওর তলিয়ে গেছে। উপজেলার ৬টি ইউনিয়নের প্রায় ৮০ ভাগ গ্রামের মানুষ নিরাপদ আশ্রয়ে যাচ্ছে। এসব গ্রামে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে। পানিবন্দি হয়ে পড়ায় উপজেলার ৬০টি বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। সেখানে অনেক পানিবন্দি মানুষ আশ্রয় নিয়েছেন।কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী জানান, ইতোমধ্যে বন্যা কবলিত কিছু এলাকা পরিদর্শন করেছি। উপজেলার সকল আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। বন্যা মোকাবেলায় উপজেলার সকল দপ্তর সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং একটি মেডিকেল টিম গঠন করা হচ্ছে। আর ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গোয়াইনঘাট উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম জানান, এখানে উপজেলা সদরের সঙ্গে বিভিন্ন নিচু এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার দুটি পাথর কোয়ারি বন্ধ রয়েছে। প্রায় ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ হয়ে গেছে।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল জানান, উপজেলার বিভিন্ন এলাকায় পানি বৃদ্ধির খবর পেয়ে সঙ্গে সঙ্গে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বন্যা পরিস্থিতি প্রাথমিকভাবে মোকাবেলা করে দ্রুত রিপোর্ট প্রদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে। তাদের রিপোর্ট অনুযায়ী ত্রাণসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ব্যবস্থা নেয়া হবে।

10 July 2019

নয়ন বন্ডকেও হার মানালো রিকশাচালক,৩ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় স্তম্ভিত দেশবাসী

নয়ন বন্ডকেও হার মানালো রিকশাচালক,৩ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় স্তম্ভিত দেশবাসী

ছবিঃ সংগৃহীত
স্বদেশবার্তা ডেস্কঃ কুমিল্লার দেবীদ্বারে প্রকাশ্যে তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় স্তম্ভিত দেশবাসী। স্থানীয়দের কাছে এ ঘটনায় একটি মাত্র বাক্য ছাড়া আর কোনো জবাব নেই।

তারা বলছেন, সম্প্রতি বরগুনায় ঘটে যাওয়া প্রকাশ্যে কুপিয়ে রিফাত শরীফকে হত্যা ঘটনার চেয়েও জঘন্য এ হত্যাকাণ্ড।

কোনো হত্যাকাণ্ডই মেনে নেয়ার নয় জানিয়ে স্থানীয়রা জানান, নয়ন বন্ডকেও হার মানাল মোখলেছ। হয়তো এমন বর্বর হত্যাকাণ্ডের কোনো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হয়নি বিধায় দেশব্যাপী আলোড়ন ছড়ায়নি। তবে আজ বুধবার সকালে দেবীদ্বারে যা ঘটল তা যে কোনো পৈশাচিকতা হার মানায়। মানব সমাজে এমন ঘটনা কল্পনাতীত।

এ হত্যাকাণ্ডের ঘটনায় তিনটি পরিবার নিঃস্ব হয়ে গেল বলে জানান তারা। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দেবীদ্বার উপজেলার ধামতি ইউনিয়নের রাধানগর গ্রামে প্রকাশ্যে তিনজনকে কুপিয়ে হত্যা করে রিকশাচালক মোখলেসুর রহমান (৪০)।

এছাড়াও তার এলোপাতাড়ি কোপে নারী, শিশুসহ অন্তত আরও ৬ জন আহত হয়। আরও প্রাণহানি ঠেকাতে স্থানীয়রা গণপিটুনি দিলে ঘটনাস্থলে ঘাতক মোখলেসের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার জানান, কুমেক হাসপাতালে চিকিৎসাধীন নারী, শিশুসহ পাঁচজন সুস্থ আছেন। তবে গুরুতর আহত মাজেদা বেগম ও নুরুল ইসলামের অবস্থা এখনও আশংকাজনক।

এ ঘটনায় নিহতরা হলেন- নাজমা বেগম (৪০), আনু বেগম ও আনোয়ারা বেগম (৪৫) ও আবু হানিফ (১০)।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জহিরুল আনোয়ার জানিয়েছিন, ভোরে বাড়িতে ঢুকে তিনজনকে কুপিয়ে হত্যা করে সে। পরে স্থানীয়রা তাকে আটক করেন। এ সময় গণপিটুনিতে তার মৃত্যু হয়।

এ হত্যাকাণ্ডের কোনো ক্লু খুঁজে পাচ্ছে না পুলিশ এখন পর্যন্ত । কি কারণে মোখলেস ভোরে প্রতিবেশীর ওপর এভাবে হামলে পড়েছে সে বিষয়েও কিছুই জানতে পারেনি তারা।

মোখলেস হয়তো মাদকাসক্ত বা মানসিক ভারসাম্যহীন ছিল, এমন প্রশ্ন উঠেছে।

তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নিহত ঘাতক মোখলেসের স্ত্রী রাবেয়া বেগমের দাবি, তার স্বামী মাদকাসক্ত কিংবা মানসিক রোগী ছিল না।

তিনি জানান, মোখলেস মাদকাসক্ত ছিল না, তবে মাঝেমধ্যে মাথা ব্যথার ট্যাবলেট খেত। আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই ঘর থেকে ধারালো ছুরি নিয়ে বাইরে গিয়ে যাকে সামনে পেয়েছে তাকে কোপায় মোখলেছ। আমি বাধা দিতে গেলে আমাকেও মারতে তেড়ে আসলে দৌড়ে পালিয়ে যাই।

মোখলেছ খুব শান্ত স্বভাবের ছিল জানিয়ে রাবেয়ার ভাষ্য, সে কেন এমন করল, আমি কিছুই বুঝে উঠতে পারছি না।

একইরকম বক্তব্য জানিয়ে প্রতিবেশীরা জানান, মোখলেসকে ধূমপান করতেও দেখিনি।সে চুপচাপই থাকতো বেশিরভাগ সময়।

যেভাবে রোমহর্ষক তিন হত্যাকাণ্ড চালালো মোখলেস
সকালে মোখলেসুর বাড়িতে এসে ঘর থেকে দা নিয়ে প্রতিবেশী নুরুল ইসলামের বাসায় ঢোকে। ঘরে থাকা নুরুল ইসলামের স্ত্রী নাজমা বেগমকে আচমকা কোপাতে শুরু করে। নুরুল ইসলাম স্ত্রীকে বাঁচাতে এলে তাকেও কুপিয়ে জখম করে মোখলেস। তাদের আর্তচিৎকারে নুরুল ইসলামের মা মাজেদা বেগম এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় নুরুল ইসলামেকেও কুপিয়ে গুরুতর জখম করে মোখলেস।

এর পর মোখলেস রক্তমাখা দা নিয়ে যায় আরেক প্রতিবেশী শাহ আলমের বাড়িতে। সেখানে শাহ আলমের ছেলে স্কুলছাত্র আবু হানিফকে (১০) জবাই করে হত্যা করে। ছেলেকে বাঁচাতে এলে শাহ আলমের স্ত্রী আনু বেগমকেও জবাই করে মোখলেস।

খবর পেয়ে আশপাশের লোকজন মোখলেসকে আটক করে গণপিটুনি দেন। এতে তার মৃত্যু হয়।

09 July 2019

পুলিশে চাকুরীর প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ, আটক ২

পুলিশে চাকুরীর প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ, আটক ২


স্বদেশবার্তা ডেস্কঃ পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়ার নামে এক তরুণীকে ধর্ষণ করা হয়েছে। রাঙামাটি থেকে চট্টগ্রাম এনে এক বাসায় আটকে রেখে ওই তরুণীকে ধর্ষণ করা হয়। মঙ্গলবার এ ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ। ভোরে ডবলমুরিং থানার ঝর্ণাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলো- শাহাদাত হোসেন রাজু (৩০) ও মহব্বত আলী (২৮)।

বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দৈনিক ইনকিলাবকে বলেন, তারা ওই তরুণীকে পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। ওই তরুণী ফাঁদে পড়েছে বুঝতে পেরে যে বাড়িতে তাকে রেখে ধর্ষণ করে সেই বাড়ির মালিককে জানান। তিনি পুলিশকে ঘটনা জানান। পরে তাদের গ্রেফতার করা হয়। এব্যাপারে থানায় মামলা হয়েছে।

07 July 2019

সিলেটে এক মঞ্চে ২০ জনের বিবাহ

সিলেটে এক মঞ্চে ২০ জনের বিবাহ


স্বদেশবার্তা ডেস্কঃ সিলেটে এক মঞ্চে ২০ জনের বিবাহ সম্পন্ন হয়েছে। শনিবার (৬ জুলাই) দুপুর বারোটায় সিলেট জেলার কানাইঘাট উপজেলায় এ গণবিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়।

‘ইসলাহুল মুসলিমিন পরিষদ’ বাংলাদেশের উদ্যোগে ৪র্থ বারের মতো হত দরিদ্র ২০ দম্পতির যৌতুক বিহীন গণবিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তাদের মতে, উপজেলার ৫নং বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন চতুলীর নিজ বাড়ি রাউতগ্রাম মাদানীনগরে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, আলিম-উলামাদের উৎসব মুখর উপস্থিতিতে এ কার্যক্রম সম্পন্ন হয়।

ইসলাহুল মুসিলিমিনের পক্ষ থেকে যৌতুকবিহীন এ গণবিবাহ অনুষ্ঠানে দরিদ্র পরিবারের ২০ নবদম্পতির প্রত্যেককে তাদের ভরণ পোষণের জন্য ১ টি সেলাই মেশিন, ১ টি ছাগল এবং সংসার সাজানোর বিবাহ উপহার সামগ্রী এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য বিভিন্ন সহযোগিতা প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

এসময় নবদম্পতিদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, মুক্তিযোদ্ধা বাবুল আহমদ, কানাইঘাট সার্কেলের সিনিয়র এএসপি আব্দুল করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ, শাবিপ্রবি কলেজ পরিদর্শক এম তাজিম উদ্দিন, সাংবাদিক মুজিবুর রহমান ডালিম, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, ইসলাহুল মুসলিমিনের প্রোগ্রাম সহকারী মাওলানা দিদারুল আলম তারেক, মাওলানা বদরুল আলম, মাওলানা আব্দুল কুদ্দুছ, মাওলানা আব্দুর রহমান, মাওলানা নুরুল ইসলাম প্রমুখ।

06 July 2019

আত্মহত্যার আগে স্কুলছাত্রীকে ধর্ষণের প্রমাণ মিলেছে, ওসির বিরুদ্ধে অভিযোগ

আত্মহত্যার আগে স্কুলছাত্রীকে ধর্ষণের প্রমাণ মিলেছে, ওসির বিরুদ্ধে অভিযোগ

ফাইল ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ রাজশাহীর মোহনপুরে আত্মহননকারী সেই স্কুলছাত্রী সুমাইয়া আক্তার বর্ষাকে ধর্ষণের প্রমাণ মিলেছে ফরেনসিক প্রতিবেদনে। ইতোমধ্যে ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন আদালতে জমা দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। রাজশাহীর সহকারী পুলিশ সুপার সুমন দেব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৭ জুন রাজশাহীর শিশু ও নারী নির্যাতন আদালত-২ এ বর্ষার ফরেনসিক প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। ওই প্রতিবেদনে বর্ষাকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। এখন এ মামলাটিতে ধর্ষণের অপরাধের ধারাটিও যুক্ত হবে।

আত্মহত্যার আগে সুমাইয়া আক্তার বর্ষা এক চিঠিতে লিখেছে, ‘প্রিয় বাবা-মা তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি তোমাদের থেকে অনেক কিছু পেয়েছি, অনেক আদর, অনেক ভালোবাসা। কিন্তু একটা মেয়ের কাছে তার মানসম্মান সবচেয়ে বড়। আমি আমার লজ্জার কথা সবাইকে বলতে বলতে নিজের কাছে অনেক ছোট হয়ে গেছি। প্রতিদিন পরপুরুষের কাছে এসব বলতে বলতে আমি আর পারছি না। অপরাধীকে শাস্তি দিলেই তো আমার মানসম্মান ফেরত পাব না। তাই আমাকে ক্ষমা করো।’

পুলিশ সূত্র জানায়, মোহনপুর উপজেলার বাকশিমইল স্কুলের নবম শ্রেণির ছাত্রী বর্ষাকে অপহরণের পর ধর্ষণ করে প্রতিবেশী মুকুল। গত ২৩ এপ্রিল এ নির্যাতনের পর থানায় মামলা দায়ের করতে গেলে তার পরিবারকে হেনস্থা করেন মোহনপুর থানার ওসি আবুল হোসেন। চারদিন ধরে মামলা না নিয়ে নানাভাবে টালবাহানা করেন ওসি। অবশেষে পুলিশ সুপার মুহম্মদ শহিদুল্লাহর হস্তক্ষেপে চারদিন পর ২৭ এপ্রিল মামলা নেন ওসি।

ওই মামলায় মুকুলসহ ও বর্ষার সহপাঠী সোনিয়াসহ কয়েকজনকে আসামি করা হয়। এরপর থেকে মুকুলের পরিবারের সদস্যরা বর্ষাকে নানা ধরনের কটূক্তির পাশাপাশি অপবাদ দিতে থাকে। এ অপমানে গত ১৬ মে নিজ ঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বর্ষা।

এরপর থানায় আরেকটি মামলা দায়ের করেন তার বাবা। এ মামলাতে মুকুল ও তার মাসহ ১৩ জনকে আসামি করা হয়। মামলায় মুকুলসহ ৫ জনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায় পুলিশ।

মুকুল এখনো জেলহাজতে রয়েছে। বর্ষার আত্মহনন মামলা তদন্তের স্বার্থে ওসি আবুল হোসেনকে গত ২০ মে পুলিশ লাইনে ক্লোজড করা হয়।

05 July 2019

মাদ্রাসায় না পড়েও হুমায়ুন হাতে লিখলেন সম্পূর্ণ পবিত্র কুরআন শরীফ

মাদ্রাসায় না পড়েও হুমায়ুন হাতে লিখলেন সম্পূর্ণ পবিত্র কুরআন শরীফ


স্বদেশবার্তা ডেস্কঃ বিশ্বের বহু দেশে পবিত্র কুরআন শরীফ হাতে লেখার খবর পাওয়া যায়। এবার বাংলাদেশের এক প্রতিভাবান তরুণ হুমায়ুন কবির সুমন হাতে লিখেছেন পবিত্র কুরআন শরীফ।

মাদ্রাসায় না পড়েও প্রবল ইচ্ছা শক্তির জোরেই বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বারড়িয়া গ্রামের হুমায়ুন কবির সুমন আরবি শিখে ৩ বছরে পুরো কুরআন হাতে লিখেছেন।

১৯৯৯ সালে এসএসসি পাস করার পর হুমায়ুন কুরআনুল কারিম লেখার উদ্দেশ্যে আরবি লেখা শেখেন। অতঃপর ২০০৭ সালে পবিত্র কুরআন শরীফ হাতে লেখা শুরু করেন। ৩ বছরের ব্যবধানে ২০১০ সালে পুরো পবিত্র কুরআন শরীফ লেখা সম্পন্ন করেন হুমায়ুন।

সম্পূর্ণ নিজের ইচ্ছায় আরবি লেখা শিখে পবিত্র কুরআন শরীফ লেখা এবং পৃষ্ঠা বিন্যাস ও সৌন্দর্য বৃদ্ধিতে ক্যালিওগ্রাফিও ব্যবহার করেছেন তিনি। বরিশালের তরুণ প্রতিভা হুমায়ন বিশ্বের সবচেয়ে বড় হাতে লেখা পবিত্র কুরআন শরীফের পাণ্ডুলিপি তৈরি করতে চান তিনি।

হুমায়ুন কবির সুমন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বারড়িয়া গ্রামের মুহম্মদ রজব আলী শিকদারের ছেলে। তিনি বর্তমানে ঢাকার গাউছিয়া মার্কেটের একটি শোরুমের সহকারী ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।

18 April 2019

বন্ধ দোকানে আগুনে পুড়ে মরল অর্ধশতাধিক প্রাণী

বন্ধ দোকানে আগুনে পুড়ে মরল অর্ধশতাধিক প্রাণী


স্বদেশবার্তা ডেস্কঃ রাজধানীর মালিবাগ কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায়নি গরু, ছাগল ও দোকানে রাখা মুরগিগুলোও। বন্ধ দোকানে আগুনের ভয়াল গ্রাসে পুড়ে মরল প্রাণীগুলো।

বৃহস্পতিবার ভোর ৫টায় অগ্নিকাণ্ডে প্রাণ হারান ওই প্রাণীগুলো। সকালে খবর পেয়ে ব্যবসায়ীরা এসে কাঁচাবাজারে আগুনে নিজের দোকান পোড়ার দৃশ্য দেখতে হয়েছে চোখের সামনে। অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন।

ব্যবসায়ী সাইফুল ও রুবেল নামে দুই ব্যবসায়ী বলেন, তিন দোকানে ৬০টি খাসি, তিনটি গরু পুড়ে গেছে। এ ছাড়া মুরগির দোকানের মুরগি পুড়ে ছাই। মালিবাগবাজার বণিক সমবায় সমিতির কার্যকরী কমিটির সদস্য মো. নুরুল হক নুরু বলেন, ২৬০টির মতো দোকান কোনটির অবশিষ্ট নেই, নগদ টাকাও পুড়েছে। আগুনে প্রায় ৫ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।

কাঁচাবাজারে এসে দেখা যায়, মাছ ও সবজি, ডিমের প্রত্যেকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ছাগল পুড়েছে প্রায় ৩০টির মতো। এ ছাড়া দুটি গরু পুড়েছে। মাছ ও মুরগির দোকানের ওপরেই ছিল একটি মেস। সে মেসে দারোয়ানের বুদ্ধিমত্তার কারণে সবার জীবন রক্ষা পেয়েছে।

ব্যবসায়ীদের অভিযোগ, ফায়ার সার্ভিস প্রথমে পানি ছাড়া এসেছে। তারা দ্রুত আগুন নির্বাপণের কাজ শুরু করলে কিছুটা দোকান রক্ষা করা যেত। ফায়ার সার্ভিস জোন-৬ এর পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে আসি। পানির কানেকশন দিতে ২ মিনিটের মতো সময় প্রয়োজন হয়। তাই অনেকেই মনে করতে পারেন পানি দিতে দেরি হয়েছে। আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না।

বৃহস্পতিবার ভোর ৫টা ২৭ মিনিটে ওই বাজারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে ভোর ৬টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

16 April 2019

স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে কৃষি কর্মকর্তার যাবজ্জীবন

স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে কৃষি কর্মকর্তার যাবজ্জীবন


স্বদেশবার্তা ডেস্কঃ এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় জাকিরুল ইসলাম মিলন (৪৫) নামের এক কৃষি কর্মকর্তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ এবং এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।

আজ মঙ্গলবার দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক রোকনুজ্জামান এই রায় দেন। মামলা ও আদালত সূত্রে জানা গেছে, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের আনছার আলীর পুত্র জাকিরুল ইসলাম মিলন ২০০৫ সালের ৪ জুলাই জ্বরে আক্রান্ত তার অসুস্থ মায়ের মাথায় পানি দেয়ার জন্য প্রতিবেশী স্কুলপড়ুয়া এক মেয়েকে বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর মিলন হাত বেঁধে ওই কিশোরীকে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হয়ে গেলে এ ঘটনার নয় দিন পর মিলনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে মামলা হয়।

দীর্ঘ ১৩ বছর ৯ মাসের বেশি সময় ধরে এ মামলায় আদালত আসামি ও বাদীপক্ষের ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার রায় দেন। রায়ে অভিযোগ প্রমাণিত হওয়ায় মিলনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ এবং আসামির কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করে নির্যাতিতা ছাত্রীকে দেয়ার নির্দেশ দেন বিচারক।

এ ব্যপারে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইইব্যুনাল-২ এর স্পেশাল পাবলিক প্রসিকিউটর জাহাঙ্গীর হোসেন তুহিন জানান, ঘটনার সময় আসামি মিলন কৃষি ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করতেন। পরবর্তীতে তিনি উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেন। রায় কার্যকর করার জন্য সরকারের কাছে আবেদন করছি।

মিলনের আইনজীবি রশীদ চৌধুরী ও এমদাদুল হক জানান, এ ব্যাপারে আমরা উচ্চ আদালতে আপিল করবো।

09 April 2019

সিলেটে বজ্রপাতে ৩ কৃষক নিহত

সিলেটে বজ্রপাতে ৩ কৃষক নিহত


সিলেট প্রতিনিধিঃ সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের তেরাকুড়ি গ্রামের ধোপড়িয়া হাওরে এ ঘটনা ঘটে বলে ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান জানান।

নিহতরা হলেন- তেরাকুড়ি গ্রামের তজম্মুল আলীর ছেলে জিতু মিয়া (৩৮),গোলাগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা গ্রামেন মসকন্দর আলীর ছেলে রাজন মিয়া (২৮) ও একই গ্রামের আনোয়ার হোসেন (৩০)।

ওসি জানান, ধোপড়িয়া হাওরে ধান কাটার সময় বৃষ্টি আর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও এলাকাবাসী গিয়ে লাশ উদ্ধার করে।